Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি ‎ ‎

‎সোহেল আমিন , ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সিএনজি নিয়ে বের হওয়ার পর আরিফুল ইসলাম (৩৮) নামে এক চালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর তাঁর ব্যবহৃত সিএনজিটি উপজেলার খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে গাড়ি পাওয়া গেলেও চালকের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের আশঙ্কা, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে অপহরণ বা গুম করা হয়ে থাকতে পারে।
‎
‎পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা স্টেশন এলাকা থেকে সিএনজি নিয়ে বাটুলিয়া মাঠের দিকে যান আরিফুল। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। রাত পেরিয়ে পরদিনও তাঁর খোঁজ না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
‎
‎একপর্যায়ে তাঁর ব্যবহৃত সিএনজিটি খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু গাড়ির চালক আরিফুল সেখানে ছিলেন না। সিএনজিটি কীভাবে সেখানে পৌঁছাল, কে বা কারা সেটি ফেলে গেছে এবং আরিফুল কোথায় আছেন—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।
‎
‎নিখোঁজ আরিফুল ইসলাম ধামরাই উপজেলার দক্ষিণ কাটাবাই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. শুকুর আলী বেপারী এবং মায়ের নাম গোলাপজান। পেশায় তিনি একজন সিএনজিচালক।
‎
‎আরিফুলের বড় ভাই মো. জমির আলী (৫২) অভিযোগ করেন, তাঁদের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতা রয়েছে। এ বিরোধের জেরে আগে হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আশঙ্কা, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে অপহরণ কিংবা গুম করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎জমির আলী জানান, ভাই নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। পরে তাঁর ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও আরিফুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বেড়েছে। তিনি দ্রুত তাঁর ভাইকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
‎
‎এ ঘটনায় শনিবার (৭ নভেম্বর) ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির আলী। জিডি নম্বর ৩৬৩। জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকা থেকে আরিফুল নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
‎
‎এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম এনামুল হক জানান, নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির কপি তাঁরা পেয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
‎
‎

আরও পড়ুনঃ  ভাবনহাটি খেওয়া ঘাটে সেতুর দাবি, মাঝি না থাকায় দুর্ভোগে শত শত মানুষ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি ‎ ‎

আপডেটের সময়: ০৫:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

‎সোহেল আমিন , ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সিএনজি নিয়ে বের হওয়ার পর আরিফুল ইসলাম (৩৮) নামে এক চালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর তাঁর ব্যবহৃত সিএনজিটি উপজেলার খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে গাড়ি পাওয়া গেলেও চালকের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের আশঙ্কা, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে অপহরণ বা গুম করা হয়ে থাকতে পারে।
‎
‎পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা স্টেশন এলাকা থেকে সিএনজি নিয়ে বাটুলিয়া মাঠের দিকে যান আরিফুল। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। রাত পেরিয়ে পরদিনও তাঁর খোঁজ না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
‎
‎একপর্যায়ে তাঁর ব্যবহৃত সিএনজিটি খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু গাড়ির চালক আরিফুল সেখানে ছিলেন না। সিএনজিটি কীভাবে সেখানে পৌঁছাল, কে বা কারা সেটি ফেলে গেছে এবং আরিফুল কোথায় আছেন—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।
‎
‎নিখোঁজ আরিফুল ইসলাম ধামরাই উপজেলার দক্ষিণ কাটাবাই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. শুকুর আলী বেপারী এবং মায়ের নাম গোলাপজান। পেশায় তিনি একজন সিএনজিচালক।
‎
‎আরিফুলের বড় ভাই মো. জমির আলী (৫২) অভিযোগ করেন, তাঁদের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতা রয়েছে। এ বিরোধের জেরে আগে হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আশঙ্কা, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে অপহরণ কিংবা গুম করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎জমির আলী জানান, ভাই নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। পরে তাঁর ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও আরিফুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বেড়েছে। তিনি দ্রুত তাঁর ভাইকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
‎
‎এ ঘটনায় শনিবার (৭ নভেম্বর) ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির আলী। জিডি নম্বর ৩৬৩। জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকা থেকে আরিফুল নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
‎
‎এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম এনামুল হক জানান, নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির কপি তাঁরা পেয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
‎
‎

আরও পড়ুনঃ  ঢাকা ও কেরানীগঞ্জে তীব্র দ্রব্যমূল্যের চাপ: কাটছাঁট করেও সংসার চালাতে হিমশিম নিম্ন আয়ের মানুষ ​