Dhaka ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ -শ্রমমন্ত্রী সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩০ দিনের কারাদণ্ড ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ পাবনায় নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন কেরানীগঞ্জের শুভাঢ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবে মাতোয়ারা ভক্তরা

দুর্গাপুরে ৭ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ শামীম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) ডিবি পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় ৯টি পূজা মণ্ডপে সৌহার্দপূর্ণ সম্প্রীতির মিলনমেলা

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদি সামাদের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গাপুর উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর বাজারের সামনে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ শামীমকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি!

​গ্রেপ্তারকৃত শামীমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিযাদিঘি মধ্যবাজার এলাকায়।
​পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপুরে ৭ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​

আপডেটের সময়: ০২:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ শামীম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) ডিবি পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি!

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদি সামাদের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গাপুর উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর বাজারের সামনে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ শামীমকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় ৯টি পূজা মণ্ডপে সৌহার্দপূর্ণ সম্প্রীতির মিলনমেলা

​গ্রেপ্তারকৃত শামীমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিযাদিঘি মধ্যবাজার এলাকায়।
​পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না: চিফ হুইপ