
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাড়াশ পৌরসভার উত্তর ওয়াপদা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—তাড়াশ উপজেলার ইয়ার আলী (৫০) ও রিপন আলী (৩০)।অভিযান শেষে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদক সেবনের দায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ।
সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 









