
আবুওবায়দুল হক চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারী উপজেলায় থানাহাট ও রাণীগঞ্জ ইউনিয়নে বৃহস্পতিবার ফ্যামিলি কার্ড শুমারীর উদ্বোধন করা হয়েছে। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বচনে ইতোমধ্যে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। কাজের স্বচ্ছতা বজায় রাখতে কয়েকজন সুপার ভাইজার নিয়োগ পেয়েছে।
চিলমারীর রানীগঞ্জ ও থানাহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শুমারী কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন চিলমারী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, চিলমারী উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী মোঃ আলমগীর হোসেন, মোঃ আমিনুল ইসলাম, মেহেদী, মৃনাল প্রমুখ।
প্রতিবেদকের নাম 



















