Dhaka ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৪৫০ আনসার-ভিডিপি সদস্য ধুনটে তৃণমূল রাজনীতিতে প্রাণের সঞ্চার মথুরাপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মেহেন্দিগঞ্জে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ড পুড়ল তিন পরিবারের মালামাল ঝুঁকির মুখে সদরপুরের ৯২ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন চরফ্যাশনে ডাকসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনার শঙ্কা

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল। এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুনঃ  শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ: পানিসম্পদ মন্ত্রী

তিনি আরও বলেন, পূজামণ্ডপের আয়োজকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। জেলা প্রশাসকের এ পরিদর্শনের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে গুদামের তালা ভেঙে ৮০ মণ পাট চুরির অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৪৫০ আনসার-ভিডিপি সদস্য

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

আপডেটের সময়: ০৭:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল। এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুনঃ  শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ: পানিসম্পদ মন্ত্রী

তিনি আরও বলেন, পূজামণ্ডপের আয়োজকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। জেলা প্রশাসকের এ পরিদর্শনের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩, ট্রাক্টর জব্দ