Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ​

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৩ সময় দেখুন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৮শে ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার প্রয়াণ দিবসে স্থানীয় সাংবাদিক সমাজ, ক্রীড়াঙ্গন ও সুধীমহল গভীর শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছেন। মরহুম সোহরাব হোসেন দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সহকর্মীরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সোহরাব হোসেন কেবল একজন সাংবাদিকই ছিলেন না, বরং তিনি ছিলেন অত্র অঞ্চলের ক্রীড়া উন্নয়ন ও সামাজিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসিকতা আজও স্থানীয় সাংবাদিকদের অনুপ্রাণিত করে।
‎​
‎
‎​উল্লেখ্য, প্রতি বছরই দিনটি পারিবারিকভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করা হয়। এছাড়াও ইসলামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এই গুণী সাংবাদিকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ভাতিজা ও ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান চাচার স্মৃতি চারণ করে বলেন ২০১৪ সালের এই দিনে প্রকৃতির চিরাচরিত নিয়মে তিনি আমাদের সবার মায়া ত্যাগ করে মহান রাব্বুল আল-আমিনের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। তিনি আমাদের পরিবারের বটবৃক্ষ ছিলেন। আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ​মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  মেট্রোপলিটিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কট
Tag :
জনপ্রিয় পোস্ট

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ​

আপডেটের সময়: ০৬:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৮শে ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার প্রয়াণ দিবসে স্থানীয় সাংবাদিক সমাজ, ক্রীড়াঙ্গন ও সুধীমহল গভীর শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছেন। মরহুম সোহরাব হোসেন দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সহকর্মীরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সোহরাব হোসেন কেবল একজন সাংবাদিকই ছিলেন না, বরং তিনি ছিলেন অত্র অঞ্চলের ক্রীড়া উন্নয়ন ও সামাজিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসিকতা আজও স্থানীয় সাংবাদিকদের অনুপ্রাণিত করে।
‎​
‎
‎​উল্লেখ্য, প্রতি বছরই দিনটি পারিবারিকভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করা হয়। এছাড়াও ইসলামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এই গুণী সাংবাদিকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ভাতিজা ও ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান চাচার স্মৃতি চারণ করে বলেন ২০১৪ সালের এই দিনে প্রকৃতির চিরাচরিত নিয়মে তিনি আমাদের সবার মায়া ত্যাগ করে মহান রাব্বুল আল-আমিনের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। তিনি আমাদের পরিবারের বটবৃক্ষ ছিলেন। আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ​মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ