Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে ইরানের হামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৬২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেক্সঃ ইরাকের জলসীমায় একটি তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় বুধবার (১১ মার্চ) এক ক্রু সদস্য নিহত হয়েছেন এবং দুটি জাহাজ সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে আরও চারটি জাহাজে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) হামলার পরপরই এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোর ওপর সাম্প্রতিক এই হামলাকে ইরান যুদ্ধের বড় ধরনের বিস্তার হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা অন্তত ১৬টিতে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  বরিশালে গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও সংকীর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে যায়। সাম্প্রতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস সতর্ক করে জানিয়েছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তাদের মিত্রদের জন্য ‘এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন আরও কঠোরভাবে দেশটিতে হামলা চালাবে। তিনি তেল কোম্পানিগুলোকে হরমুজ প্রণালি ব্যবহার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দাবি করেন, ইরানের নৌবাহিনীর প্রায় সবকিছুই ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। ইরাকি বন্দর কর্মকর্তাদের মতে, গতকাল গভীর রাতে হামলার শিকার হওয়া জাহাজ দুটি হলো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু এবং মাল্টার পতাকাবাহী ‘জেফিরোস’। জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্য বোঝাই করেছিল।

আরও পড়ুনঃ  শহীদ নাসিব হাসান রিয়ানের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি

ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো জানিয়েছে, ‘সেফ সি বিষ্ণু জাহাজটি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ একটি ইরাকি কোম্পানি ভাড়া নিয়েছিল। অন্যদিকে ‘জেফিরোস’ জাহাজটি বসরা গ্যাস কোম্পানির জ্বালানি পণ্য বহন করছিল। সোমোর তথ্যমতে, ইরাকি জলসীমার ভেতরে এক জাহাজ থেকে আরেক জাহাজে পণ্য স্থানান্তরের সময় দুটি জাহাজই হামলার শিকার হয়।

তথ্যসূত্র: রয়টার্স

Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে ইরানের হামলা

আপডেটের সময়: ০৬:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেক্সঃ ইরাকের জলসীমায় একটি তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় বুধবার (১১ মার্চ) এক ক্রু সদস্য নিহত হয়েছেন এবং দুটি জাহাজ সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে আরও চারটি জাহাজে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) হামলার পরপরই এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোর ওপর সাম্প্রতিক এই হামলাকে ইরান যুদ্ধের বড় ধরনের বিস্তার হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা অন্তত ১৬টিতে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  নাগরিক সেবা হাতের মুঠোয়: ঢাকা জেলা প্রশাসনের 'হ্যালো ডিসি' অ্যাপের যাত্রা শুরু

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও সংকীর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে যায়। সাম্প্রতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস সতর্ক করে জানিয়েছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তাদের মিত্রদের জন্য ‘এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন আরও কঠোরভাবে দেশটিতে হামলা চালাবে। তিনি তেল কোম্পানিগুলোকে হরমুজ প্রণালি ব্যবহার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দাবি করেন, ইরানের নৌবাহিনীর প্রায় সবকিছুই ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। ইরাকি বন্দর কর্মকর্তাদের মতে, গতকাল গভীর রাতে হামলার শিকার হওয়া জাহাজ দুটি হলো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু এবং মাল্টার পতাকাবাহী ‘জেফিরোস’। জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্য বোঝাই করেছিল।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ত্রাণ দিতে এসে অর্থ মন্ত্রী আমির খসরুসহ মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৪ এমপি