Dhaka ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী বালুচর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর, ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের অন্তত তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতার মধ্যে বালুচর বাজারের একটি আবদ্ধ দোকান থেকে হঠাৎ বিকট শব্দ ও ধোঁয়া উঠতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ​

দেখতে দেখতে আগুনের বিকট শিখা চারপাশে ছড়িয়ে পড়ে এবং সংলগ্ন আরও দুটি দোকানকে গিলে খায়। আগুন দেখে তাৎক্ষণিকভাবে বাজারের সান্ধ্যকালীন নিরাপত্তাকর্মী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে নিজস্ব উদ্যোগে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘন্টা পর মিলল মৃত ইয়াছিনের লাশ।।

​পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটিং ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয় জনগণের প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন বাজারের অন্যান্য শত শত দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

​অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর গচ্ছিত মালামাল, মূল্যবান আসবাবপত্র ও ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ধারণায় ভুক্তভোগী ব্যবসায়ীদের বহু লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে বাসের চাপায় কিশোর নিহত,আহত ২ বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

​ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত তদন্ত ও সরেজমিন পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

আপডেটের সময়: ০৬:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী বালুচর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর, ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের অন্তত তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতার মধ্যে বালুচর বাজারের একটি আবদ্ধ দোকান থেকে হঠাৎ বিকট শব্দ ও ধোঁয়া উঠতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে চারটি বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক

দেখতে দেখতে আগুনের বিকট শিখা চারপাশে ছড়িয়ে পড়ে এবং সংলগ্ন আরও দুটি দোকানকে গিলে খায়। আগুন দেখে তাৎক্ষণিকভাবে বাজারের সান্ধ্যকালীন নিরাপত্তাকর্মী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে নিজস্ব উদ্যোগে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল শিক্ষিকাসহ ২ জনের