Dhaka ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফুলবাড়ীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ১৫৮ সময় দেখুন

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। দিবসটি স্মরণে উপজেলার বিভিন্ন স্থানে মোট ৪৫টি গাছের চারা রোপণ করা হয়।আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ফুলবাড়ীর পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় ছাত্রনেতারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আলতাব হোসেন, ছাত্রনেতা নয়ন খান এবং আয়োজক ছাত্রনেতা রনি সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা

আরও পড়ুনঃ  খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

 

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, উন্নয়ন ও স্বনির্ভরতার অন্যতম প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই ছাত্রদল বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।ছাত্রনেতা রনি সরকার বলেন,পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও ছাত্রদল জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে।আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাই উদ্বুদ্ধ হবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফুলবাড়ীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেটের সময়: ০৪:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। দিবসটি স্মরণে উপজেলার বিভিন্ন স্থানে মোট ৪৫টি গাছের চারা রোপণ করা হয়।আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ফুলবাড়ীর পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় ছাত্রনেতারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আলতাব হোসেন, ছাত্রনেতা নয়ন খান এবং আয়োজক ছাত্রনেতা রনি সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস

 

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, উন্নয়ন ও স্বনির্ভরতার অন্যতম প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই ছাত্রদল বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।ছাত্রনেতা রনি সরকার বলেন,পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও ছাত্রদল জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে।আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাই উদ্বুদ্ধ হবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন