Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

লিফট ছাড়াই চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতাল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৬৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধঃ পিরোজপুরে রোগীদের ক্রমবর্ধমান দুর্ভোগের কথা বিবেচনা করে লিফট স্থাপন সম্পন্ন হওয়ার আগেই পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতাল স্বল্প পরিসরে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশ থেকে লিফট আমদানিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে লিফট আসার অপেক্ষায় বসে থেকে রোগীদের কষ্ট বাড়াতে চাই না। তাই আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে’র মধ্যে লিফট ছাড়াই হাসপাতালের চারটি ফ্লোরে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নির্মাণের তিন মাসেই ভেঙ্গে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি

হাসপাতালে চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি সারা দেশেরই একটি সাধারণ সমস্যা। তবে পিরোজপুরবাসীর জন্য সুখবর হলো—আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে থাকা অকেজো বা সমস্যাযুক্ত যন্ত্রপাতি দ্রুত মেরামত এবং প্রয়োজন অনুযায়ী স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যেই পিরোজপুরের মানুষ আগের তুলনায় আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন। এর আগে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

আরও পড়ুনঃ  কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

লিফট ছাড়াই চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতাল

আপডেটের সময়: ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পিরোজপুর প্রতিনিধঃ পিরোজপুরে রোগীদের ক্রমবর্ধমান দুর্ভোগের কথা বিবেচনা করে লিফট স্থাপন সম্পন্ন হওয়ার আগেই পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতাল স্বল্প পরিসরে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশ থেকে লিফট আমদানিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে লিফট আসার অপেক্ষায় বসে থেকে রোগীদের কষ্ট বাড়াতে চাই না। তাই আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে’র মধ্যে লিফট ছাড়াই হাসপাতালের চারটি ফ্লোরে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস