Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে এসআরবি-৫ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল।অভিযানকারী দলের সদস্যরা চারঘাট থানার মেরামতপুর এলাকার ফকির মিলিটারীর মোড়সংলগ্ন একটি ফার্নিচারের দোকানের সামনে সড়কে অবস্থান নেন। এ সময় দুইজন মোটরসাইকেল আরোহী ওই স্থান দিয়ে যাওয়ার সময় তাদের থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত পেয়ে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন।পরে সঙ্গে থাকা সদস্যদের সহায়তায় অভিযানকারী দল দ্রুত তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল রানা জনি (৩৭)। তিনি মেরামতপুর এলাকার মৃত বাবুল আক্তারের ছেলে। অপরজন মো. হাফিজুল ইসলাম (২৯), তিনি একই এলাকার লাল চাঁদ আলীর ছেলে। তাদের দুজনেরই বাড়ি চারঘাট থানার ৮ নম্বর ওয়ার্ডের মেরামতপুর এলাকায়।
আটকের পর তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে সোহেল রানা জনির লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

এসআরবি-৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে চারঘাটের মেরামতপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে অভিযানকারী দল।
অভিযান সংশ্লিষ্টরা জানান, উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজশাহীর চারঘাট থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১২। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  বদরগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবকের পরিচয় মিলেনি, লাশ পড়ে আছে বারান্দায়
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০১:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে এসআরবি-৫ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল।অভিযানকারী দলের সদস্যরা চারঘাট থানার মেরামতপুর এলাকার ফকির মিলিটারীর মোড়সংলগ্ন একটি ফার্নিচারের দোকানের সামনে সড়কে অবস্থান নেন। এ সময় দুইজন মোটরসাইকেল আরোহী ওই স্থান দিয়ে যাওয়ার সময় তাদের থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত পেয়ে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন।পরে সঙ্গে থাকা সদস্যদের সহায়তায় অভিযানকারী দল দ্রুত তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল রানা জনি (৩৭)। তিনি মেরামতপুর এলাকার মৃত বাবুল আক্তারের ছেলে। অপরজন মো. হাফিজুল ইসলাম (২৯), তিনি একই এলাকার লাল চাঁদ আলীর ছেলে। তাদের দুজনেরই বাড়ি চারঘাট থানার ৮ নম্বর ওয়ার্ডের মেরামতপুর এলাকায়।
আটকের পর তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে সোহেল রানা জনির লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক 

এসআরবি-৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে চারঘাটের মেরামতপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে অভিযানকারী দল।
অভিযান সংশ্লিষ্টরা জানান, উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজশাহীর চারঘাট থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১২। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে স্কুলছাত্রকে হত্যা: লালমাই পাহাড় থেকে মরদেহ উদ্ধার