Dhaka ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া শহরের বিআরটিসি মার্কেট সংলগ্ন ১নং রেল-ঘুন্টি থানামোড় এলাকার সেলিম হোটেলের সামনে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। সোমবার (৮ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোছাঃ বুলবুলি বেগম (৪৫), স্বামী মৃত আজিজুল রহমান, পিতা মৃত আসমত আলী, দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্টি, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর এবং মোছাঃ নাজমা বেগম (৩৮), স্বামী লিটন মিয়া, পিতা মৃত দুদু মোল্লা, চকসুত্রাপুর কশাইপাড়া, বগুড়া শহর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক মোঃ জিললুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সেলিম হোটেলের সামনে পাকা সড়কে সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে তাদের ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির ১০ হাজার টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিমকার্ড জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, উদ্ধারকৃত ইয়াবার চালানটি তারা হিলি সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করেছিলেন। তারা সম্পর্কে একে অপরের বিয়াইন বলেও স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ইউসুফ ফকির হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক

আপডেটের সময়: ১০:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া শহরের বিআরটিসি মার্কেট সংলগ্ন ১নং রেল-ঘুন্টি থানামোড় এলাকার সেলিম হোটেলের সামনে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। সোমবার (৮ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোছাঃ বুলবুলি বেগম (৪৫), স্বামী মৃত আজিজুল রহমান, পিতা মৃত আসমত আলী, দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্টি, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর এবং মোছাঃ নাজমা বেগম (৩৮), স্বামী লিটন মিয়া, পিতা মৃত দুদু মোল্লা, চকসুত্রাপুর কশাইপাড়া, বগুড়া শহর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক মোঃ জিললুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সেলিম হোটেলের সামনে পাকা সড়কে সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে তাদের ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ইউসুফ ফকির হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি

এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির ১০ হাজার টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিমকার্ড জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, উদ্ধারকৃত ইয়াবার চালানটি তারা হিলি সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করেছিলেন। তারা সম্পর্কে একে অপরের বিয়াইন বলেও স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি