Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ

ভোলা জেলা প্রতিনিধি

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে দ্বীপজেলা ভোলার রাজপথ। সোমবার (৪ মে) সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালির মাধ্যমে নতুন নেতৃত্বকে বরণ করে নেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এরপর জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখভাগ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীদের গগনবিদারী স্লোগান আর করতালিতে পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন আর বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত এই র‍্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই আনন্দ শোভাযাত্রায় অভিভাবক হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব, রাইসুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু,
মিছিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন থানা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “এই নবনির্বাচিত কমিটি ভোলার ছাত্র রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করবে। তরুণ ও মেধাবী নেতৃত্বের হাত ধরে ছাত্রদল আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল হবে।” তারা আরও উল্লেখ করেন যে, ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও রাজপথে যেকোনো আন্দোলন-সংগ্রামে এই কমিটি রাজপথে কঠিন ঐক্য বজায় রাখবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ত্যাগী ও রাজপথের কর্মীদের মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাজপথের স্লোগানকেই শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করে নতুন কমিটির নেতৃবৃন্দ কর্মীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।
দীর্ঘদিন পর ছাত্রদলের এই নতুন কমিটিকে ঘিরে সাধারণ কর্মীদের মাঝে যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা ভোলার রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক বার্তা দিচ্ছে।

আরও পড়ুনঃ  বরিশালে চড়া মাছের দাম, সবজি-মাংসে স্বস্তি
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ

আপডেটের সময়: ০৩:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

ভোলা জেলা প্রতিনিধি

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে দ্বীপজেলা ভোলার রাজপথ। সোমবার (৪ মে) সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালির মাধ্যমে নতুন নেতৃত্বকে বরণ করে নেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এরপর জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখভাগ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীদের গগনবিদারী স্লোগান আর করতালিতে পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন আর বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত এই র‍্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই আনন্দ শোভাযাত্রায় অভিভাবক হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব, রাইসুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু,
মিছিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন থানা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “এই নবনির্বাচিত কমিটি ভোলার ছাত্র রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করবে। তরুণ ও মেধাবী নেতৃত্বের হাত ধরে ছাত্রদল আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল হবে।” তারা আরও উল্লেখ করেন যে, ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও রাজপথে যেকোনো আন্দোলন-সংগ্রামে এই কমিটি রাজপথে কঠিন ঐক্য বজায় রাখবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ত্যাগী ও রাজপথের কর্মীদের মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাজপথের স্লোগানকেই শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করে নতুন কমিটির নেতৃবৃন্দ কর্মীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।
দীর্ঘদিন পর ছাত্রদলের এই নতুন কমিটিকে ঘিরে সাধারণ কর্মীদের মাঝে যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা ভোলার রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক বার্তা দিচ্ছে।

আরও পড়ুনঃ  মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ