
মোঃ সৈয়দ মিয়া ( চট্টগ্রাম ব্যুরো: আসন্ন জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট, জাতীয় চ্যাম্পিয়নশিপ অ-১৪ একাডেমি কাপ ও সিডিএফএ (অ- ১৩) একাডেমি কাপ ফুটবলের প্রস্তুতি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়(নীল জার্সি) ১-০ গোলে দঃ হাঃ ফুটবল একাডেমি (অ-১৪) দল কে হারিয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে সাগর পাড় মাঠে প্রীতি ম্যাচ শুরুর প্রাক্কালে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন সাবেক ফুটবলার ও একাডেমির উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, পরিচালক ও জেনারেল সেক্রেটারি, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন, কিপার সহকারী সমন্বয়কারী ওমর ফারুক এবং পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন , ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মোঃ রাহাত হাসান, দলনেতা ও সিনিয়র ফুটবলার আব্দুল্লাহ আল মামুন, লালন মুন্সী রাহুল সহ একাডেমির সদস্য গণ উপস্থিত ছিলেন। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের খেলোয়াড় মেহেদী হাসান । খেলা পরিচালনা করেন রেফারি মোঃ মামুন। আগামী সোমবার বিকেলে ২য় প্রীতি ম্যাচ একাডেমির অ-১৩ দলের সাথে অনুষ্ঠিত হবে।
প্রতিবেদকের নাম 


















