Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৪ সময় দেখুন

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী বাজারে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে দখল হয়ে যাওয়া একটি দোকান ঘর দীর্ঘ প্রতীক্ষার পর মূল মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর কালিবাড়ী বাজারস্থ মুরগী হাটির সামনে স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানটি মূল মালিক মসলা ব্যবসায়ী আব্দুল মোতালেব সরকারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ উপজেলায় পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

ভুক্তভোগী আব্দুল মোতালেব সরকারের পুত্র হাসান আলী সাংবাদিকদের জানান, তার বাবা দীর্ঘকাল ধরে ওই দোকানে ব্যবসা করে আসছিলেন এবং সরকারিভাবে দোকানটি তাদের বরাদ্দ দেওয়া ছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় আব্দুল মোতালেব ও তার স্ত্রী হজ্বব্রত পালনে দেশের বাইরে অবস্থান করছিলেন। সেই সুযোগে ‘মিলন’ নামের এক ব্যক্তি দোকানটি অবৈধভাবে দখল করে নেন।

আরও পড়ুনঃ  সামান্য বৃষ্টিতেই চন্দ্রগঞ্জের আফজাল রোডে তীব্র জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ

দীর্ঘদিন পর স্থানীয় হাট-বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের মধ্যস্থতায় দোকানটি উদ্ধার করা সম্ভব হয়। আজ দোকানটি ফিরে পেয়ে আব্দুল মোতালেব সরকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোকান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন-
হাট-বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সুমন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল সরকার, ব্যবসায়ী নুরে আলম বিশিষ্ট সমাজসেবক সারোয়ার হোসেন হযরত, তরুণ সমাজসেবক অর্ণব আহমেদ সামিদ, মেহেদী হাসান গালিব এবং শাওন মন্ডল।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল

এছাড়াও স্থানীয় হাট-বাজার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা এই সময় উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, ক্ষমতার দাপটে কারও সম্পদ দখল করা বর্তমান সময়ে বরদাশত করা হবে না। ন্যায়ের পথে থেকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তারা সব সময় কাজ করে যাবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক

আপডেটের সময়: ০৮:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী বাজারে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে দখল হয়ে যাওয়া একটি দোকান ঘর দীর্ঘ প্রতীক্ষার পর মূল মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর কালিবাড়ী বাজারস্থ মুরগী হাটির সামনে স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানটি মূল মালিক মসলা ব্যবসায়ী আব্দুল মোতালেব সরকারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করল ঠাকুরগাঁও জেলা পুলিশ

ভুক্তভোগী আব্দুল মোতালেব সরকারের পুত্র হাসান আলী সাংবাদিকদের জানান, তার বাবা দীর্ঘকাল ধরে ওই দোকানে ব্যবসা করে আসছিলেন এবং সরকারিভাবে দোকানটি তাদের বরাদ্দ দেওয়া ছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় আব্দুল মোতালেব ও তার স্ত্রী হজ্বব্রত পালনে দেশের বাইরে অবস্থান করছিলেন। সেই সুযোগে ‘মিলন’ নামের এক ব্যক্তি দোকানটি অবৈধভাবে দখল করে নেন।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

দীর্ঘদিন পর স্থানীয় হাট-বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের মধ্যস্থতায় দোকানটি উদ্ধার করা সম্ভব হয়। আজ দোকানটি ফিরে পেয়ে আব্দুল মোতালেব সরকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোকান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন-
হাট-বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সুমন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল সরকার, ব্যবসায়ী নুরে আলম বিশিষ্ট সমাজসেবক সারোয়ার হোসেন হযরত, তরুণ সমাজসেবক অর্ণব আহমেদ সামিদ, মেহেদী হাসান গালিব এবং শাওন মন্ডল।

আরও পড়ুনঃ  শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু