Dhaka ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

নীলফামারীতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৬৭ সময় দেখুন

নীলফামারী প্রতিনিধি: আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে নীলফামারীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, নিরাপদ ও সর্বজনীন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পহেলা বৈশাখের শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে আনন্দঘন ও নির্বিঘ্ন করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন এবং সাধারণ জনগণকে উৎসবে অংশগ্রহণের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া, সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করা হয়। সবশেষে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে সনাকের মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

নীলফামারীতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

নীলফামারী প্রতিনিধি: আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে নীলফামারীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, নিরাপদ ও সর্বজনীন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পহেলা বৈশাখের শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার