Dhaka ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ ধুনটে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতেও সারাদেশের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার তাগিদ সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত, ৫০ হাজার টাকা জরিমানা পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল কুচিয়ামোড়া টহল পুলিশের অভিযানে কুচিয়ামোড়া থেকে সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার: চোর গ্রেপ্তারে থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ​ চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

নববর্ষের আনন্দে সামিল বিদেশি কূটনীতিকরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৩০১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষের উৎসবমুখর আবহে এবার আরও বৈচিত্র্য যোগ করেছেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেশের প্রধান সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়ে তারা মিশে গেছেন বাঙালির রঙ, সুর আর ঐতিহ্যের ভিড়ে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন একাধিক বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনার। দেশীয় পোশাকে সজ্জিত হয়ে তারা শুধু দর্শক হিসেবেই নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে যোগ দেন উৎসবে।

আরও পড়ুনঃ  বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

ঢাকায় নিযুক্ত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়ে সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানান। উৎসবের আনন্দ ও বাঙালি সংস্কৃতির উচ্ছ্বাসে তিনি নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেন। ড. রুডিগার লোটজ নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বাংলা ভাষায় সবাইকে নতুন বছরের শুভকামনা জানান, যা কূটনৈতিক মহলে ভিন্নমাত্রা যোগ করে। অন্যদিকে সারাহ কুক বলেন, বাংলাদেশে এটি তার অন্যতম প্রিয় উৎসব। তার মতে, বৈশাখের রঙ, মোটিফ এবং সাংস্কৃতিক উপস্থাপন বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরে এবং মানুষের মধ্যে ঐক্য ও আনন্দ ছড়িয়ে দেয়। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতোই বাংলাদেশেও শিল্প ও সৃজনশীলতা সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: মামুনুল হক

ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, নববর্ষের এই আয়োজন নতুন সূচনা, সংস্কৃতি ও আশার প্রতীক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের বন্ধুত্ব আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদুল
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ

নববর্ষের আনন্দে সামিল বিদেশি কূটনীতিকরা

আপডেটের সময়: ০৬:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষের উৎসবমুখর আবহে এবার আরও বৈচিত্র্য যোগ করেছেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেশের প্রধান সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়ে তারা মিশে গেছেন বাঙালির রঙ, সুর আর ঐতিহ্যের ভিড়ে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন একাধিক বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনার। দেশীয় পোশাকে সজ্জিত হয়ে তারা শুধু দর্শক হিসেবেই নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে যোগ দেন উৎসবে।

আরও পড়ুনঃ  কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ঢাকায় নিযুক্ত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়ে সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানান। উৎসবের আনন্দ ও বাঙালি সংস্কৃতির উচ্ছ্বাসে তিনি নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেন। ড. রুডিগার লোটজ নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বাংলা ভাষায় সবাইকে নতুন বছরের শুভকামনা জানান, যা কূটনৈতিক মহলে ভিন্নমাত্রা যোগ করে। অন্যদিকে সারাহ কুক বলেন, বাংলাদেশে এটি তার অন্যতম প্রিয় উৎসব। তার মতে, বৈশাখের রঙ, মোটিফ এবং সাংস্কৃতিক উপস্থাপন বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরে এবং মানুষের মধ্যে ঐক্য ও আনন্দ ছড়িয়ে দেয়। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতোই বাংলাদেশেও শিল্প ও সৃজনশীলতা সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুনঃ  নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল