Dhaka ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাদার রাজত্বে দোপ্রু পাড়া স্কুল: বেহাল রাস্তায় স্কুলবিমুখ শিক্ষার্থীরা শ্রীপুরের দারিয়াপুর কালিবাড়ি বাজারে ৪ টি দোকান অগ্নিকাণ্ডে ভশীভুত শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী নাট্যোৎসব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৭ সময় দেখুন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নজরুল বিশ্ববিদ্যালয়) সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। সাত দিনে এই নাট্যোৎসবে মোট ১৪টি নাটক মঞ্চায়িত হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের জিয়া হায়দার ল্যাবের সামনে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে এ নাট্যোৎসবের উদ্বোধন করা হয়।পাশাপাশি নাট্যোৎসব উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো কলা ভবনে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন, “নাটক, সাহিত্য ও সিনেমা সমাজের দর্পণ। নাটকের মাধ্যমে সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। এতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ বিষয়গুলো অনুধাবন করতে পারে। নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সমাজের বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করার সক্ষমতা অর্জন করেছে।”

আরও পড়ুনঃ  জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের পরিবেশনা জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে দেবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

আরও পড়ুনঃ  সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

উল্লেখ্য, নির্ধারিত এই সাতদিনে প্রতিদিন দুটি করে মোট ১৪টি নাটক পরিবেশিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে নাটক শুরু হবে। নাটকগুলোর নির্দেশনা, পরিচালনা ও পরিবেশনায় অংশ নিচ্ছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাদার রাজত্বে দোপ্রু পাড়া স্কুল: বেহাল রাস্তায় স্কুলবিমুখ শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী নাট্যোৎসব

আপডেটের সময়: ০৯:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নজরুল বিশ্ববিদ্যালয়) সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। সাত দিনে এই নাট্যোৎসবে মোট ১৪টি নাটক মঞ্চায়িত হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের জিয়া হায়দার ল্যাবের সামনে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে এ নাট্যোৎসবের উদ্বোধন করা হয়।পাশাপাশি নাট্যোৎসব উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো কলা ভবনে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন, “নাটক, সাহিত্য ও সিনেমা সমাজের দর্পণ। নাটকের মাধ্যমে সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। এতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ বিষয়গুলো অনুধাবন করতে পারে। নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সমাজের বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করার সক্ষমতা অর্জন করেছে।”

আরও পড়ুনঃ  ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের পরিবেশনা জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে দেবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার