Dhaka ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

ধামইরহাটে ৫৩টি ভোটকেন্দ্রের ৩৭টি ঝুঁকিপূর্ণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১২ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ৫৩টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ ১৬টি কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচনকে নির্বিঘ্ন ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন জানায়, ৫৩টি ভোটকেন্দ্রের মধ্যে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ, আগ্রাদ্বীগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর কামিল মাদরাসা, দেবীপুর উচ্চ বিদ্যালয়, বেড়িতলা একাডেমী, মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজ এবং আড়ানগর উচ্চ বিদ্যালয়সহ ১৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে তিন আসনের সংসদ চৌধুরী নায়াবা ইউসুফ উল্টো রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন করলেন

উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌরসভায় পোষ্টাল ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৯১ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৮৪৭ জন। এবং মহিলা ভোটার ৮২ হাজার ৮৪২ ও তৃতীয়লীঙ্গ ২ জন। এতে ৫৩ টি কেন্দ্রের ৩২০টি বুথে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

আরও পড়ুনঃ  যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক

এ আসন থেকে তিনজন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী সামসুজ্জোহা খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) ইঞ্জিনিয়ার এনামুল হক এবং আমার বাংলাদেশ (ঈগল) পার্টির মনোনীত প্রার্থী মতিবুল ইসলাম।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এছাড়াও ২৭টি কেন্দ্রে টহলরত পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে ভোট কারচুপির কোন সুযোগ নেই। ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ইউএনও আরও বলেন, ঝুঁকি বিবেচনায় প্রতিটি কেন্দ্রে দুই থেকে তিন জন পুলিশ, ১টি স্ট্রাইকিং ফোর্স, ৪ প্লাটুন বিজিবি, পুলিশের চারটি মোবাইল টিম, আনসার-ভিডিপি এবং ডিবি পুলিশসহ ৩ থেকে ৪ জন ম্যাজিস্ট্র দ্বায়ীত্ব পালন করবেন। তবে সেনাবাহিনীর কোন টিম থাকছে না বলে জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ধামইরহাটে ৫৩টি ভোটকেন্দ্রের ৩৭টি ঝুঁকিপূর্ণ

আপডেটের সময়: ০৯:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ৫৩টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ ১৬টি কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচনকে নির্বিঘ্ন ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন জানায়, ৫৩টি ভোটকেন্দ্রের মধ্যে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ, আগ্রাদ্বীগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর কামিল মাদরাসা, দেবীপুর উচ্চ বিদ্যালয়, বেড়িতলা একাডেমী, মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজ এবং আড়ানগর উচ্চ বিদ্যালয়সহ ১৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌরসভায় পোষ্টাল ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৯১ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৮৪৭ জন। এবং মহিলা ভোটার ৮২ হাজার ৮৪২ ও তৃতীয়লীঙ্গ ২ জন। এতে ৫৩ টি কেন্দ্রের ৩২০টি বুথে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

এ আসন থেকে তিনজন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী সামসুজ্জোহা খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) ইঞ্জিনিয়ার এনামুল হক এবং আমার বাংলাদেশ (ঈগল) পার্টির মনোনীত প্রার্থী মতিবুল ইসলাম।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এছাড়াও ২৭টি কেন্দ্রে টহলরত পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে ভোট কারচুপির কোন সুযোগ নেই। ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস