Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই উৎসবমুখর পরিবেশে বানিসর (কালীতলা) বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন

জয়পুরহাটের কালাইয়ে স্কুল কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার(৮জুন)দুপুরে বিদ্যালয় চত্বরে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের এ নির্বাচনে ৩৪০ জন ভোটার অংশ নেওয়ার কথা ছিল। দুটি প্যানেলের ৮ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বান্দরবানের লামায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী সামশু আলম গ্রেপ্তার

Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ

জয়পুরহাটের কালাইয়ে স্কুল কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

আপডেটের সময়: ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার(৮জুন)দুপুরে বিদ্যালয় চত্বরে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের এ নির্বাচনে ৩৪০ জন ভোটার অংশ নেওয়ার কথা ছিল। দুটি প্যানেলের ৮ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ঈদগাঁওতে ডাম্পার গাড়ির চাপায় শিশু আব্দুল্লাহ নিহত, চালক আটক