Dhaka ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতির তীব্রতা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দর্শনা পরিবহণ, নিহত ৩ ও আহত ১৬ ​ জাইমার জন্মদিনে দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ‎মীর শাহে আলম ফাউন্ডেশনের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ দফা নির্দেশনা কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘Science Olympiad 2026’। স্বেচ্ছাসেবী ও বিজ্ঞানভিত্তিক সংগঠন AMT Science Club-এর উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অলিম্পিয়াড শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াড চলাকালে আমন্ত্রিত অতিথিরা পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনীর পরশুরাম সরকারি কলেজের প্রভাষক মো. হাফিজ উল্যাহ, মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রাণিবিদ্যার শিক্ষক মো. রুহুল আমিন, বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদ উল্যাহ খোকন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা ​

এ ছাড়া উপস্থিত ছিলেন AMT Science Club-এর সভাপতি ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক মুনাওয়ার হোসেন, কমিউনিকেশন সেক্রেটারি তাহমিদুল এলাহীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান, যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা যাচাইয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বৃহৎ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনা, বিজ্ঞানচর্চা, ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা জরুরি। শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, প্রশ্ন করার অভ্যাস, গবেষণার প্রতি আগ্রহ এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  পাবনায় নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, এ ধরনের অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান যাচাই করার পাশাপাশি নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয়েছে। প্রতিযোগিতাটি তাদের বিজ্ঞান বিষয়ে আরও জানার, চিন্তা করার এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিষয়ে পড়াশোনার আগ্রহ বাড়াতে সহায়তা করবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘Science Olympiad 2026’-এর মাধ্যমে কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি হবে। পাশাপাশি এ অঞ্চলের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী ও উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তোলার অনুপ্রেরণা পাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতির তীব্রতা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দর্শনা পরিবহণ, নিহত ৩ ও আহত ১৬ ​

কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত

আপডেটের সময়: ১২:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘Science Olympiad 2026’। স্বেচ্ছাসেবী ও বিজ্ঞানভিত্তিক সংগঠন AMT Science Club-এর উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অলিম্পিয়াড শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াড চলাকালে আমন্ত্রিত অতিথিরা পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনীর পরশুরাম সরকারি কলেজের প্রভাষক মো. হাফিজ উল্যাহ, মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রাণিবিদ্যার শিক্ষক মো. রুহুল আমিন, বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদ উল্যাহ খোকন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

এ ছাড়া উপস্থিত ছিলেন AMT Science Club-এর সভাপতি ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক মুনাওয়ার হোসেন, কমিউনিকেশন সেক্রেটারি তাহমিদুল এলাহীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান, যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা যাচাইয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বৃহৎ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনা, বিজ্ঞানচর্চা, ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা জরুরি। শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, প্রশ্ন করার অভ্যাস, গবেষণার প্রতি আগ্রহ এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় পূজা মণ্ডপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সচেতনতামূলক সভা