Dhaka ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ, এক যুবককে আটক করেছে র‍্যাব প্রতিটি জেলা পরিষদের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্ত হবে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয় নি। লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ

কুলিয়ারচরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অত্যন্ত জাঁকঝমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে কুলিয়ারচর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কুলিয়ারচর উপজেলা শাখা এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

আরও পড়ুনঃ  তিন পার্বত্য জেলা পরিষদে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. ইয়াসিন খন্দকার বলেন, “মেয়েদের আত্মনির্ভরশীল, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডস আন্দোলনের ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ রোধ, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং ইভটিজিং প্রতিরোধে গার্ল গাইডসের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আশা করি, ২০২৬ সালের এই ক্যাম্পেইনের মাধ্যমে কুলিয়ারচরের নারী শিক্ষার্থীরা নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

আরও পড়ুনঃ  ধুনটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফলদ বৃক্ষ রোপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন। তিনি বলেন, “মেয়েদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত। গার্ল গাইডসের এই সুশৃঙ্খল প্রশিক্ষণ ছাত্রীদের কেবল অনুশাসনে বাঁধবে না, বরং তাদের সাহসী ও সচেতন হতে শেখাবে। যেকোনো সামাজিক ব্যাধি ও অপরাধের বিরুদ্ধে এই তরুণীরাই হবে আমাদের প্রথম প্রতিরোধ।”

আরও পড়ুনঃ  নজিপুর মডেল স্কুলে স্কাউট দলের ৫০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কুলিয়ারচরের সভাপতি ও স্থানীয় কমিশনার এবং আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গার্ল গাইডসের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

কুলিয়ারচরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

আপডেটের সময়: ০৩:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অত্যন্ত জাঁকঝমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে কুলিয়ারচর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কুলিয়ারচর উপজেলা শাখা এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের কদমতলীতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, লাজ ফার্মাকে অর্থদণ্ড

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. ইয়াসিন খন্দকার বলেন, “মেয়েদের আত্মনির্ভরশীল, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডস আন্দোলনের ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ রোধ, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং ইভটিজিং প্রতিরোধে গার্ল গাইডসের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আশা করি, ২০২৬ সালের এই ক্যাম্পেইনের মাধ্যমে কুলিয়ারচরের নারী শিক্ষার্থীরা নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

আরও পড়ুনঃ  উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু