
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ১ নং গয়েশপুর ইউনিয়নের মাসালিয়া ঘুনিপাড়া গ্রামের আকবর আলী মন্ডল প্রতিদিনের ন্যায় আজও সোমবার (১৮ মে) সকালে কৃষি কাজের উদ্দেশ্যে বের হন। পরিবার সূত্রে জানা যায় ২০-২৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র আকবর আলি মন্ডলের উপর আতর্কিত হামলা চালায়। পরিবার এবং স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রীপুর থানা পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। নিহত আকবর আলীর পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচারের দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 























