Dhaka ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কাশিমপুর সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

আদমদীঘিতে পশুর হাটে অতিরিক্ত টোল আদায় রোধে প্রশাসনের কঠোর নজরদারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৩১ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় পশুর হাটে অতিরিক্ত খাজনা বা টোল আদায় বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি দিতে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে নির্ধারিত টোলের তালিকা প্রকাশ করে দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদমদীঘি, নসরতপুর, সান্তাহার, শাওইল, কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকার পশুর হাটগুলোতে প্রশাসনের উদ্যোগে টোলের চার্ট স্থাপন করা হয়। পাশাপাশি হাট ইজারাদারদের অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও হাটে আসা ব্যবসায়ীরা। তাদের মতে, নির্ধারিত টোল তালিকা প্রকাশের ফলে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি কমবে এবং পশুর হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের মনুবেপারী ঢালে তোরণ ভেঙে পড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

স্থানীয় সূত্র জানায়, কোরবানির মৌসুমে প্রতিবছর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এর আগেও এ ধরনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার আগেভাগে প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরেছে হাট সংশ্লিষ্টদের মাঝে।প্রশাসন ঘোষিত টোল তালিকা অনুযায়ী, ১ লাখ টাকা বা তার বেশি মূল্যের বড় গরুর খাজনা ৮০০ টাকা এবং ১ লাখ টাকার নিচে ছোট গরুর জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি মহিষের জন্য ১ হাজার টাকা, ঘোড়ার জন্য ৫০০ টাকা এবং খাসি, ছাগল ও ভেড়াসহ ছোট পশুর জন্য ২৫০ টাকা করে টোল ধার্য করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ
Tag :
জনপ্রিয় পোস্ট

সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আদমদীঘিতে পশুর হাটে অতিরিক্ত টোল আদায় রোধে প্রশাসনের কঠোর নজরদারি

আপডেটের সময়: ০৮:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় পশুর হাটে অতিরিক্ত খাজনা বা টোল আদায় বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি দিতে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে নির্ধারিত টোলের তালিকা প্রকাশ করে দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদমদীঘি, নসরতপুর, সান্তাহার, শাওইল, কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকার পশুর হাটগুলোতে প্রশাসনের উদ্যোগে টোলের চার্ট স্থাপন করা হয়। পাশাপাশি হাট ইজারাদারদের অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও হাটে আসা ব্যবসায়ীরা। তাদের মতে, নির্ধারিত টোল তালিকা প্রকাশের ফলে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি কমবে এবং পশুর হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের মনুবেপারী ঢালে তোরণ ভেঙে পড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

স্থানীয় সূত্র জানায়, কোরবানির মৌসুমে প্রতিবছর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এর আগেও এ ধরনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার আগেভাগে প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরেছে হাট সংশ্লিষ্টদের মাঝে।প্রশাসন ঘোষিত টোল তালিকা অনুযায়ী, ১ লাখ টাকা বা তার বেশি মূল্যের বড় গরুর খাজনা ৮০০ টাকা এবং ১ লাখ টাকার নিচে ছোট গরুর জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি মহিষের জন্য ১ হাজার টাকা, ঘোড়ার জন্য ৫০০ টাকা এবং খাসি, ছাগল ও ভেড়াসহ ছোট পশুর জন্য ২৫০ টাকা করে টোল ধার্য করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাতপরিচয়ের লাশ ভেসে ওঠেছে, উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন