Dhaka ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবহেলা-অযত্নে জৌলুশ হারাচ্ছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিতে পর্যটন সম্ভাবনা জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত চকরিয়ায় আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে কক্সবাজার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য যাবে পুনর্ব্যবহারে মান্দায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি টিপু লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, তিনটি চিমনি ও দুটি করাতকল উচ্ছেদ ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত কাউনিয়ায় এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী হামলা- অপহরণের প্রতিবাদে টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি

আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ। 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টার নওগাঁ: সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আগামীকাল শনিবার দেশে আসছে। বৃহস্পতিবার বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট ৯জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট ৭টি মরদেহের পরিচয় উঘঅ টেস্টের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহসমূহ বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ  চালের মান নিয়ে প্রশ্ন: সরকারি চালের ভাত কেন বিকেলেই নষ্ট হচ্ছে?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে আগামীকাল শনিবার সকাল ৮ টা ৫ মিনিটে মরদেহসমূহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় সনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহত পরিবার গুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ওয়েজ অর্নার্স বোর্ডের সাথে সমন্বয় করে মরদেগুলো কীভাবে দ্রুত আনা যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিচয় সনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচ জনের মরদেহ আসছে। পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলাতে এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

আরও পড়ুনঃ  লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে ইউএনও আরও বলেন, সৌদি আরবের অগ্নিকাণ্ডের নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আসে।

Tag :
জনপ্রিয় পোস্ট

অবহেলা-অযত্নে জৌলুশ হারাচ্ছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিতে পর্যটন সম্ভাবনা

আগামীকাল দেশে আসছে সৌদি আরবের আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ। 

আপডেটের সময়: ০৫:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার নওগাঁ: সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আগামীকাল শনিবার দেশে আসছে। বৃহস্পতিবার বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট ৯জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট ৭টি মরদেহের পরিচয় উঘঅ টেস্টের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহসমূহ বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে আগামীকাল শনিবার সকাল ৮ টা ৫ মিনিটে মরদেহসমূহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় সনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

আরও পড়ুনঃ  পত্নীতলায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত