
আহমেদ আক্তার রানা কুলাউড়া,মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার কুলাউড়া থানায় মামলা(নং- ২৮) দায়ের করছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ। এতে আহত হয়েছেন প্রায় ১০ জন।
শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকেই মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়া, তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি, সোহাগ মিয়াকে আটক করা হয়।
মামলার বাদী মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বলেন, পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামীরা আমার কাছে চাদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাবার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় আমাদের উপর হামলা করা হয়।
জেলা এনসিপির আহবায়ক খাদেল আহমদ জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে দলীল ভাবে তদন্তে করা হবে। কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার মামলা দায়ের হয়েছে। আটক ৫ জনকে আদালত প্রেরণ করা হবে।
প্রতিবেদকের নাম 



















