Dhaka ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি মোংলায় ওয়াইল্ডটিম – ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম ভাঙ্গা রিলিং ও সরিয়ে ফেলল স্ল্যাব: সাদারঘর ব্রিজ যেন এক মৃত্যুফাঁদ, বড় দুর্ঘটনার আশঙ্কা ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত

অবরোধের মধ্যে হরমুজ পাড়ি দিল রাশিয়ান সুপারইয়ট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৭১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অবরোধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকলেও সম্প্রতি রাশিয়ার এক শীর্ষ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি সুপারইয়ট সেই পথ পাড়ি দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলেক্সি মোর্দাসভের মালিকানাধীন ‘নর্ড’ নামের ১৪২ মিটার দীর্ঘ এই ইয়টটি দুবাই থেকে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছে। গত শুক্রবার রাতে দুবাই ত্যাগ করার পর রোববার সকালে ওমানের আল মৌজ মেরিনায় পৌঁছায় নর্ড। আন্তর্জাতিক গণমাধ্যম ও শিপিং ট্র্যাকারগুলোর তথ্যমতে, গত কয়েক মাসে খুব কম বেসরকারি জাহাজই এই প্রণালী দিয়ে যাতায়াতের সাহস দেখিয়েছে। ৫০০ মিলিয়ন ডলার মূল্যের এই বিশাল ইয়টটিতে সুইমিং পুল, সাবমেরিন এবং হেলিপ্যাডসহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। ফোর্বসের তথ্যমতে, ৩৭ বিলিয়ন ডলারের মালিক আলেক্সি মোর্দাসভ রাশিয়ার শীর্ষ ধনী এবং স্টিল কোম্পানি ‘সেভারস্টাল’-এর চেয়ারম্যান। ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা জারি করলেও হংকং ও মালদ্বীপের মতো দেশগুলো তার এই ইয়টটি জব্দ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে এবারের যাত্রায় মোর্দাসভ নিজে ইয়টটিতে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা

হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ করা হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করার পর থেকে এই পথে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে এবং সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০৯ ডলারে পৌঁছেছে। এদিকে সোমবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পুতিন দাবি করেন, মার্কিন ও ইসরায়েলি চাপের মুখে ইরানি জনগণ সাহসের সঙ্গে তাদের সার্বভৌমত্বের জন্য লড়াই করছে। অন্যদিকে, আরাগচি রাশিয়ার সঙ্গে এই অংশীদারিত্বকে ‘কৌশলগত’ হিসেবে অভিহিত করে মস্কোর কূটনৈতিক সমর্থনের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ  শহীদ নাসিব হাসান রিয়ানের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি
Tag :
জনপ্রিয় পোস্ট

ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি

অবরোধের মধ্যে হরমুজ পাড়ি দিল রাশিয়ান সুপারইয়ট

আপডেটের সময়: ০৭:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অবরোধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকলেও সম্প্রতি রাশিয়ার এক শীর্ষ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি সুপারইয়ট সেই পথ পাড়ি দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলেক্সি মোর্দাসভের মালিকানাধীন ‘নর্ড’ নামের ১৪২ মিটার দীর্ঘ এই ইয়টটি দুবাই থেকে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছে। গত শুক্রবার রাতে দুবাই ত্যাগ করার পর রোববার সকালে ওমানের আল মৌজ মেরিনায় পৌঁছায় নর্ড। আন্তর্জাতিক গণমাধ্যম ও শিপিং ট্র্যাকারগুলোর তথ্যমতে, গত কয়েক মাসে খুব কম বেসরকারি জাহাজই এই প্রণালী দিয়ে যাতায়াতের সাহস দেখিয়েছে। ৫০০ মিলিয়ন ডলার মূল্যের এই বিশাল ইয়টটিতে সুইমিং পুল, সাবমেরিন এবং হেলিপ্যাডসহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। ফোর্বসের তথ্যমতে, ৩৭ বিলিয়ন ডলারের মালিক আলেক্সি মোর্দাসভ রাশিয়ার শীর্ষ ধনী এবং স্টিল কোম্পানি ‘সেভারস্টাল’-এর চেয়ারম্যান। ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা জারি করলেও হংকং ও মালদ্বীপের মতো দেশগুলো তার এই ইয়টটি জব্দ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে এবারের যাত্রায় মোর্দাসভ নিজে ইয়টটিতে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ করা হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করার পর থেকে এই পথে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে এবং সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০৯ ডলারে পৌঁছেছে। এদিকে সোমবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পুতিন দাবি করেন, মার্কিন ও ইসরায়েলি চাপের মুখে ইরানি জনগণ সাহসের সঙ্গে তাদের সার্বভৌমত্বের জন্য লড়াই করছে। অন্যদিকে, আরাগচি রাশিয়ার সঙ্গে এই অংশীদারিত্বকে ‘কৌশলগত’ হিসেবে অভিহিত করে মস্কোর কূটনৈতিক সমর্থনের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ  বরিশালে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম