Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীর উন্নয়নের রূপকার জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে দিনাজপুরের চাল: ই-কমার্সে নতুন মাইলফলক ‘শুকরান’ নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক রাজধানীর মৌচাকে সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী

৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন: তথ্যমন্ত্রী

হাসান আলম সুমন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ শনিবার সচিবালয়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রায় ৬৫ শতাংশ প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির প্রভাবমুক্ত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “বিদ্যুতের সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে দেশের অধিকাংশ নিম্নআয়ের ও সাধারণ গ্রাহকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের আওতার বাইরে তাদের রাখা হয়েছে। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুতের দাম পুনর্র্নিধারণ করেছে। তবে সরকারের লক্ষ্য ছিল নিম্নআয়ের মানুষের স্বার্থ রক্ষা করা। সে কারণে মূল্য সমন্বয়ের পুরো চাপ সাধারণ গ্রাহকদের ওপর না পড়ে অপেক্ষাকৃত উচ্চ ব্যবহারকারী ও সচ্ছল শ্রেণির গ্রাহকদের দিকে বেশি কেন্দ্রীভূত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশসহ অনেক দেশ চাপের মুখে রয়েছে। তিনি মনে করেন, অতীতে দেশীয় জ্বালানি সম্পদ উন্নয়ন ও উত্তোলনে যথাযথ উদ্যোগ থাকলে বর্তমান সংকটের প্রভাব তুলনামূলক কম হতে পারতো’-উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  রামিসা হত্যায় সোহেল স্বপ্না দম্পতির ফাঁসি

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা ধরনের কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে খাতটিকে টেকসই অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সরকার বর্তমানে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি বহন করছে উল্লেখ করে মন্ত্রী জানান, আর্থিক চাপ থাকা সত্ত্বেও জনগণের জন্য বিদ্যুতের মূল্য সহনীয় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  ঢাকাকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল
Tag :
জনপ্রিয় পোস্ট

নীলফামারীর উন্নয়নের রূপকার জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান

৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ০২:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

হাসান আলম সুমন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ শনিবার সচিবালয়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রায় ৬৫ শতাংশ প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির প্রভাবমুক্ত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “বিদ্যুতের সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে দেশের অধিকাংশ নিম্নআয়ের ও সাধারণ গ্রাহকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের আওতার বাইরে তাদের রাখা হয়েছে। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুতের দাম পুনর্র্নিধারণ করেছে। তবে সরকারের লক্ষ্য ছিল নিম্নআয়ের মানুষের স্বার্থ রক্ষা করা। সে কারণে মূল্য সমন্বয়ের পুরো চাপ সাধারণ গ্রাহকদের ওপর না পড়ে অপেক্ষাকৃত উচ্চ ব্যবহারকারী ও সচ্ছল শ্রেণির গ্রাহকদের দিকে বেশি কেন্দ্রীভূত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশসহ অনেক দেশ চাপের মুখে রয়েছে। তিনি মনে করেন, অতীতে দেশীয় জ্বালানি সম্পদ উন্নয়ন ও উত্তোলনে যথাযথ উদ্যোগ থাকলে বর্তমান সংকটের প্রভাব তুলনামূলক কম হতে পারতো’-উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  দেশি প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা ধরনের কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে খাতটিকে টেকসই অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সরকার বর্তমানে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি বহন করছে উল্লেখ করে মন্ত্রী জানান, আর্থিক চাপ থাকা সত্ত্বেও জনগণের জন্য বিদ্যুতের মূল্য সহনীয় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  নওগাঁর সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশ-ইন চেষ্টা