Dhaka ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

হোসেনপুরে বন্ধ “দিশারী টেকনিক্যাল স্কুল চালুর উদ্যোগে

নাজমুল ফয়েজ টুটুল, প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ), ৩ মে ২০২৬ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের আশুতিয়া গ্রামের “দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” পুনরায় চালুর উদ্যোগে আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মাঝে। প্রতিষ্ঠানটির এসএসসি (ভোকেশনাল) শাখার স্থাপনা অনুমোদনের জন্য কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি ডিও লেটার পাঠিয়েছেন। রোববার পাঠানো ওই পত্রে তিনি উল্লেখ করেন, ২০০৬ সালে আশুতিয়া বাজার এলাকায় স্থানীয় সমাজসেবক ও শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ এর উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এর সুপারিশে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শনও করে এবং অনুমোদন প্রক্রিয়া চলমান ছিল।
তবে অনিবার্য কারণে প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকায় এলাকার অসংখ্য দরিদ্র, হরিজন ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা

এতে বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি স্থানীয় উন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে পত্রে উল্লেখ করা হয়। সংসদ সদস্য তার ডিও লেটারে আরও জানান, প্রতিষ্ঠানের উদ্যোক্তা আবুল হাসিম সবুজের প্রতিষ্ঠিত “দিশারী উন্নয়ন সংস্থা (দিউস)” একটি সরকার নিবন্ধিত অলাভজনক সংস্থা, যা দীর্ঘ ২৩ বছর ধরে এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির নিজস্ব অর্থায়ন ও অবকাঠামোগত সক্ষমতা থাকায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পত্রে তিনি এলাকার বৃহত্তর স্বার্থ, দারিদ্র্য হ্রাস এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দ্রুত অনুমোদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ডিও নম্বর বাজান/কিশো-১/২০২৬-৩৯, তারিখ ৩ মে ২০২৬ উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি পুনরায় চালু হলে হোসেনপুর ও আশপাশের উপজেলার শিক্ষার্থীরা হাতে-কলমে কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা তাদের কর্মসংস্থানের পথ সুগম করবে।এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রতিষ্ঠানটির অনুমোদন ও চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি চালু হলে এলাকার শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং যুবসমাজ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে “আমার গ্রাম- আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে ২টি টিউবওয়েল স্হাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

হোসেনপুরে বন্ধ “দিশারী টেকনিক্যাল স্কুল চালুর উদ্যোগে

আপডেটের সময়: ০৮:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল, প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ), ৩ মে ২০২৬ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের আশুতিয়া গ্রামের “দিশারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” পুনরায় চালুর উদ্যোগে আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মাঝে। প্রতিষ্ঠানটির এসএসসি (ভোকেশনাল) শাখার স্থাপনা অনুমোদনের জন্য কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি ডিও লেটার পাঠিয়েছেন। রোববার পাঠানো ওই পত্রে তিনি উল্লেখ করেন, ২০০৬ সালে আশুতিয়া বাজার এলাকায় স্থানীয় সমাজসেবক ও শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ এর উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এর সুপারিশে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শনও করে এবং অনুমোদন প্রক্রিয়া চলমান ছিল।
তবে অনিবার্য কারণে প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকায় এলাকার অসংখ্য দরিদ্র, হরিজন ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

আরও পড়ুনঃ  ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ ইন্টার্ন চিকিৎসক-স্বজন সংঘর্ষে আহত ১২, পুলিশ হেফাজতে ৬

এতে বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি স্থানীয় উন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে পত্রে উল্লেখ করা হয়। সংসদ সদস্য তার ডিও লেটারে আরও জানান, প্রতিষ্ঠানের উদ্যোক্তা আবুল হাসিম সবুজের প্রতিষ্ঠিত “দিশারী উন্নয়ন সংস্থা (দিউস)” একটি সরকার নিবন্ধিত অলাভজনক সংস্থা, যা দীর্ঘ ২৩ বছর ধরে এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির নিজস্ব অর্থায়ন ও অবকাঠামোগত সক্ষমতা থাকায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পত্রে তিনি এলাকার বৃহত্তর স্বার্থ, দারিদ্র্য হ্রাস এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দ্রুত অনুমোদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ডিও নম্বর বাজান/কিশো-১/২০২৬-৩৯, তারিখ ৩ মে ২০২৬ উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি পুনরায় চালু হলে হোসেনপুর ও আশপাশের উপজেলার শিক্ষার্থীরা হাতে-কলমে কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা তাদের কর্মসংস্থানের পথ সুগম করবে।এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রতিষ্ঠানটির অনুমোদন ও চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি চালু হলে এলাকার শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং যুবসমাজ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল