
নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি ও সেবা মান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের উদ্যোগে এক গ্রাহক সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) হোসেনপুর উপজেলা হলরুমে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান জাহাঙ্গীর।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের কারিগরি ডিজিএম মো. ফেরদৌস আহম্মেদ ও হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা।
এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মানসুরুল হক রবিন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, পৌর বিএনপি নেতা আতাহার আলী মৃধা মাসুদ এবং পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৌরভ আহম্মেদসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সমাবেশে বক্তব্যে হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সোহেল রানা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বলেন,
”গ্যাসের কিছুটা ঘাটতি থাকার কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক সমস্যা হচ্ছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে এই সংকট কেটে যাবে। এছাড়া হোসেনপুর অঞ্চলের বিদ্যুৎ লাইন পৃথকীকরণের কাজ দ্রুতগতিতে চলছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। লাইন আলাদা হলে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ অনেক বেশি স্থিতিশীল হবে।”
সমাবেশে বক্তারা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান এবং যেকোনো সমস্যা বা অভিযোগের বিষয়ে দ্রুত জোনাল অফিসে যোগাযোগের পরামর্শ দেন।
প্রতিবেদকের নাম 



















