Dhaka ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিরামপুরে পুলিশের ঝটিকা অভিযানে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২; নবাবগঞ্জে ছাদ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার! হেরোইন ও প্রাইভেটকার জব্দ: আটোয়ারীতে গ্রেপ্তার ৩ মিরপুরে টিকাদান কেন্দ্রে মুখোশধারীদের হামলা, লুটপাটের অভিযোগ হোমনায় ২০ ঘণ্টার ব্যবধানে ৭ জনের আকস্মিক মৃত্যু প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ৩ জন নিহত, আহত ১৫ জয়পুরহাটে ক্ষেতলালে প্রেমের বিয়ের এক বছর পর গৃহবধূর আত্মহত্যা তেলের দাম বাড়লেই ভাড়া বাড়ে কমলে আর কমে না নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা যশোরের শার্শায় জমকালো আয়োজনে ১৬ দলীয় কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম উপস্থিত হতে পারেননি।
সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম সবুজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং জোরদার, সড়কে যানজট নিরসন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  বামের ছড়া-ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
Tag :
জনপ্রিয় পোস্ট

বিরামপুরে পুলিশের ঝটিকা অভিযানে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২; নবাবগঞ্জে ছাদ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার!

হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম উপস্থিত হতে পারেননি।
সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম সবুজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং জোরদার, সড়কে যানজট নিরসন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  মান্দায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের মিছিল-সমাবেশ