
সামায়ুন আহমদ,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:হাওর বেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওর পাড়ের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় স্পীডবোট করে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনটার দিকে উপজেলার হাওর ও দুর্গম অঞ্চলের সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে তাদের পড়াশোনাসহ সকল বিষয়ো কথা বলেন। এর পাশা পাশি তাদের শেখার অভিজ্ঞতা, কি কি তাদের প্রয়োজন সে সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় তিনি শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের আস্বস্ত করে জানিয়েছেন, বিদ্যালয় শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন,শিক্ষার প্রসার বৃদ্ধির জন্য নতুন করে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। দেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স শেষে ২ মাসের জন্য প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে শ্রেনী কক্ষে পাঠানো হবে। অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি বন্ধ করে টেম্পোরারি লোকাল কমিটির হাতে দায়িত্ব দেয়া হয়েছে আমরা খুব তারাতারী স্থায়ী অবস্থানে যাচ্ছি।
প্রতিমন্ত্রী স্কুল ফিডিং নিয়ে বলেন, স্কুলে শিক্ষার্থীদের ৫ টি আইটেম দেয়া হয়। এতে কোথাও অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না। এসময় সাংবাদিক উদ্দেশ্য বলেন,আপনরাও যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করবেন না হলে অনেকেরই ক্ষতি হয়ে যায়।পরিদর্শনকালে বিদ্যালয় গুলোর সার্ব পরিস্থিতি, অবকাঠামো, শ্রেণিকক্ষ,পরিচ্ছন্নতা শৌচাগার ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি,প্রশাসনিক কার্যক্রম যাচাই করে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, কামরুজ্জামান কামরুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক,উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবাক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,রাখাব উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদকের নাম 


















