Dhaka ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি: চট্রগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে আজ ৪ঠা আগষ্ট ২০২৬ইংরেজী মঙ্গলবার প্রথম অভিভাবক সমাবেশ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির মান্যবর সভাপতি একেএম ছরওয়ার হোসেন স্বপন। ​সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, উপস্থিতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে একেএম ছরওয়ার হোসেন স্বপন বলেন, “একটি সমৃদ্ধ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও সমান সচেতন হতে হবে।” তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। ​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনব বড়ুয়া সহ সহকারী শিক্ষকবৃন্দ, গভর্নিং বডি/এডহক কমিটির অন্যান্য সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। উপস্থিত অভিভাবকগণ বিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক দিক এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।
​সমাবেশ শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  "জুলাই গণ-অভ্যুত্থান কে ব্যর্থ করার ষড়যন্ত্র সফল হবে না" জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি: চট্রগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে আজ ৪ঠা আগষ্ট ২০২৬ইংরেজী মঙ্গলবার প্রথম অভিভাবক সমাবেশ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির মান্যবর সভাপতি একেএম ছরওয়ার হোসেন স্বপন। ​সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, উপস্থিতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে একেএম ছরওয়ার হোসেন স্বপন বলেন, “একটি সমৃদ্ধ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও সমান সচেতন হতে হবে।” তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। ​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনব বড়ুয়া সহ সহকারী শিক্ষকবৃন্দ, গভর্নিং বডি/এডহক কমিটির অন্যান্য সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। উপস্থিত অভিভাবকগণ বিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক দিক এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।
​সমাবেশ শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  বহদ্দারহাট কাঁচাবাজারে নেই মূল্য তালিকা ৬ প্রতিষ্ঠানকে জরিমানা