Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

সুষ্ঠ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো। আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তাও প্রস্তুত। আজ বুধবার সিলেটে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রতিটি সেন্টারে সুরক্ষা অ্যাপ চালু থাকবে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা এবং ডগ স্কোয়াড। এ ছাড়া ড্রোন নজরদারি চালু থাকলেও সব কেন্দ্রে ড্রোন থাকবে না।

আরও পড়ুনঃ  নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার

প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। এদের মধ্যে আবার তিনজন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমানবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো। নির্বাচনের কাজে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত এবং সবাই সৎ কর্মকর্তা।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লামায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলব না। কারণ, ওই নির্বাচন কমিশনারের কোনো বক্তব্য আমি শুনিনি। মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  লালপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

সুষ্ঠ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময়: ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো। আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তাও প্রস্তুত। আজ বুধবার সিলেটে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রতিটি সেন্টারে সুরক্ষা অ্যাপ চালু থাকবে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা এবং ডগ স্কোয়াড। এ ছাড়া ড্রোন নজরদারি চালু থাকলেও সব কেন্দ্রে ড্রোন থাকবে না।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের প্রাণহানি, এলাকায় চাঞ্চল্য