Dhaka ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাদশা আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ সময় দেখুন

বাগেরহাট প্রতিনিধি: আগ্নেয়াস্ত্র-গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘করিম শরীফ বাহিনী’র সদস্য বাদশা আটক আগ্নেয়াস্ত্র-গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘করিম শরীফ বাহিনী’র সদস্য বাদশা আটক। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য বাদশা শেখকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। পাশাপাশি বনের গহীনে দস্যুদের গড়া একটি আস্তানাও পুড়িয়ে দেওয়া হয়েছে।

‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীসংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
‎অভিযানকারীরা তল্লাশি চালিয়ে ৪টি একনালা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড তাজা গুলি ও ১০ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করে। এ সময় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫) কে আটক করা হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতিতে অংশ নেওয়া এবং ডাকাত দলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্প নিয়ে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

‎এ অভিযানে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে।
‎কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: রাস্তাঘাট ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত 
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাদশা আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক

আপডেটের সময়: ০৭:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বাগেরহাট প্রতিনিধি: আগ্নেয়াস্ত্র-গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘করিম শরীফ বাহিনী’র সদস্য বাদশা আটক আগ্নেয়াস্ত্র-গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘করিম শরীফ বাহিনী’র সদস্য বাদশা আটক। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য বাদশা শেখকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। পাশাপাশি বনের গহীনে দস্যুদের গড়া একটি আস্তানাও পুড়িয়ে দেওয়া হয়েছে।

‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীসংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
‎অভিযানকারীরা তল্লাশি চালিয়ে ৪টি একনালা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড তাজা গুলি ও ১০ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করে। এ সময় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫) কে আটক করা হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতিতে অংশ নেওয়া এবং ডাকাত দলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্প নিয়ে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

‎এ অভিযানে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে।
‎কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বর্ষবরণ উপলক্ষে নোয়াপাড়া রানার্স ইউনিটি সংগঠনের ফুটবল টুর্নামেন্ট।