Dhaka ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ, ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মিরপুরে নতুন রূপকথা অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের রুমা পর্যটক গাইড কল্যাণ সমিতির সভাপতি বেলাল, সম্পাদক ফেড্রিক কাউনিয়ায় আকর্ষিক ঘুর্ণিঝড়ে বাড়ি ঘর লন্ডভন্ড তাহিরপুরে নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ তিন ঘন্টা পর উদ্ধার লামায় মাতামুহুরী ব্রিজ সংলগ্ন রাস্তা প্রশস্তকরণ ও গাইড ওয়াল নির্মাণে চরম অনিয়ম চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; আটক ৬ টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পত্নীতলার যুবকের রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন সিএমপিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর যাত্রা শুরু

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক ৩

শেখ রাফসান মোংলা প্রতিনিধি: সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ তিন দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। তিনি জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’–এর আওতায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ধাওয়া দিয়ে দস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জুলাই'২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল

আটক দস্যুরা হলেন– মেহেদী হাসান (২৫), রমজান শরীফ (১৯) ও এনায়েত (২৫)। এর মধ্যে মেহেদী হাসান ও রমজান শরীফ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং এনায়েত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্টগার্ড। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  লামায় মাতামুহুরী ব্রিজ সংলগ্ন রাস্তা প্রশস্তকরণ ও গাইড ওয়াল নির্মাণে চরম অনিয়ম
Tag :
জনপ্রিয় পোস্ট

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ, ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক ৩

আপডেটের সময়: ০৩:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

শেখ রাফসান মোংলা প্রতিনিধি: সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ তিন দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। তিনি জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’–এর আওতায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ধাওয়া দিয়ে দস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক