Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তায় মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের পর সনদপত্র বিতরণ ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত মোরেলগঞ্জে নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজা-জানালা নেই, ভাঙাচোরা শ্রেণিকক্ষেই চলছে পাঠদান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

মমিনুল ইসলাম শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত বেহাল দশা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরেজমিন আরও দেখা যায় আজ বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে দরজা-জানালা না থাকা, ভাঙাচোরা টেবিল-চেয়ার এবং জরাজীর্ণ টিনের ছাউনি থাকায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের কোনো কোনো শ্রেণিকক্ষে দরজা-জানালা নেই। কোথাও ভেঙে পড়ে আছে আসবাব। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ টিনের ছাউনির নিচেই শিক্ষার্থীদের পাঠদান চলছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে এবং প্রচণ্ড গরমে টিনের নিচে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখা যায়, অবকাঠামোর বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানের ম'রদেহ উদ্ধার

কয়েকটি কক্ষে দরজা-জানালার ঘাটতি রয়েছে। ভাঙাচোরা আসবাবও পড়ে থাকতে দেখা যায়। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও নিরাপদ পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের ভাষ্য, প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু বিদ্যালয়ের বর্তমান অবকাঠামো দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়তে পারে। বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও সংস্কারের উদ্যোগের বিষয়ে জানতে শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা তাদের।

আরও পড়ুনঃ  ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুটি বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১

সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজা-জানালা নেই, ভাঙাচোরা শ্রেণিকক্ষেই চলছে পাঠদান

আপডেটের সময়: ০৩:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

মমিনুল ইসলাম শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত বেহাল দশা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরেজমিন আরও দেখা যায় আজ বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে দরজা-জানালা না থাকা, ভাঙাচোরা টেবিল-চেয়ার এবং জরাজীর্ণ টিনের ছাউনি থাকায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের কোনো কোনো শ্রেণিকক্ষে দরজা-জানালা নেই। কোথাও ভেঙে পড়ে আছে আসবাব। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ টিনের ছাউনির নিচেই শিক্ষার্থীদের পাঠদান চলছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে এবং প্রচণ্ড গরমে টিনের নিচে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখা যায়, অবকাঠামোর বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানের ম'রদেহ উদ্ধার

কয়েকটি কক্ষে দরজা-জানালার ঘাটতি রয়েছে। ভাঙাচোরা আসবাবও পড়ে থাকতে দেখা যায়। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও নিরাপদ পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের ভাষ্য, প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু বিদ্যালয়ের বর্তমান অবকাঠামো দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়তে পারে। বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও সংস্কারের উদ্যোগের বিষয়ে জানতে শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা তাদের।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে ৩ মাস মেয়াদি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন