Dhaka ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশের বাজারে এবার কমল সোনার দাম সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ বাঘায় ডিজিএফআই ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, আটক ২ কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মান্দায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা তাহিরপুরে মাদক সম্রাট কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার থানায় মামলা কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ লালপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

মৌলভীবাজার প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ থেকে ৯ জন যাত্রী নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। আজ শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন (দয়ামীর) এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) এবং ঢাকা থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র সংঘর্ষের কারণে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন. ৭ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত ৩ বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় মানুষের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ  ফরিদপুর মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে. আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশ ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে নিলে বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক ৩৬ জুলাই: ফ্যাসিবাদ পতন দিবস,২য় বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশের বাজারে এবার কমল সোনার দাম

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

আপডেটের সময়: ১২:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ থেকে ৯ জন যাত্রী নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। আজ শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন (দয়ামীর) এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) এবং ঢাকা থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র সংঘর্ষের কারণে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন. ৭ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত ৩ বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় মানুষের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ  ‎গণঅভ্যুত্থান দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে গাজীপুরে মহাসড়কে তীব্র যানজট

আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে. আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশ ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে নিলে বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ