Dhaka ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার ভেদরগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম পদযাত্রায় বাধা হামলা এনসিপির সংকট না সম্ভাবনা সংস্কারের বিপক্ষে দাঁড়ালে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা মান্দায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত উত্তরবঙ্গে সাশ্রয়ী বাহনের নতুন ঠিকানা আটোয়ারীতে জমজমাট মোটরসাইকেলের হাট

সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের পর এবার সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ওই গাড়িতে দলটির শীর্ষ কয়েকজন নেতা ছিলেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর সিলেটের গোলাপগঞ্জ ও পাঁচ মাইল বাজার এলাকায় দুবার হামলার ঘটনা ঘটে। দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, শহীদ পরিবারের সঙ্গে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করলো বিএনপির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের, পেছনের গ্লাসগুলো গুড়ো গুড়ো করে ফেলছে। তিনি লেখেন, পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিলো। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না তাতে আবার নাকি বেয়াদবি হবে

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক

এদিকে দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে লেখেন, সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে। পরে আরেক পোস্টে সারজিস লেখেন, দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?

আরও পড়ুনঃ  রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক

সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা

আপডেটের সময়: ০৫:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের পর এবার সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ওই গাড়িতে দলটির শীর্ষ কয়েকজন নেতা ছিলেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর সিলেটের গোলাপগঞ্জ ও পাঁচ মাইল বাজার এলাকায় দুবার হামলার ঘটনা ঘটে। দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, শহীদ পরিবারের সঙ্গে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করলো বিএনপির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের, পেছনের গ্লাসগুলো গুড়ো গুড়ো করে ফেলছে। তিনি লেখেন, পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিলো। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না তাতে আবার নাকি বেয়াদবি হবে

আরও পড়ুনঃ  পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের