Dhaka ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর দখল নিয়ে সংঘর্ষ, আহত -২০

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে মসজিদের একটি বিবাদমান পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি মো. এনামুল হক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫-১৮ জনের একটি দল পুকুর থেকে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ সময় মসজিদ কমিটির সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  শতবর্ষের ঐতিহ্য ধুঁকছে অব্যবস্থাপনায়: হোসেনপুর সরকারি পাইল্ট স্কুলের সোনালি দিন কি অতীত?

পরে মসজিদ কমিটির পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা মাছ নিয়ে চলে যায়। এ ঘটনায় একই রাতে গাবরগাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব

এরই প্রতিবাদে আজ রোববার (১৯ এপ্রিল) সকালে মসজিদ কমিটি ও গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আব্দুর রাজ্জাক গ্রুপ ও আলতাফ হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মসজিদ কমিটির পক্ষের ইদ্রিস হোসেন, ইলিয়াস হোসেন, জাফর হোসেন, লিপি খাতুন, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন ও সুলতানসহ একাধিক ব্যক্তি আহত হন। অপরদিকে এনামুল হক, নাজমুল হোসেন, আব্দুল মজিদ ও আব্দুস সালামসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফেনীতে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে তাড়াশ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর দখল নিয়ে সংঘর্ষ, আহত -২০

আপডেটের সময়: ০৫:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে মসজিদের একটি বিবাদমান পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি মো. এনামুল হক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫-১৮ জনের একটি দল পুকুর থেকে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ সময় মসজিদ কমিটির সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

পরে মসজিদ কমিটির পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা মাছ নিয়ে চলে যায়। এ ঘটনায় একই রাতে গাবরগাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  শতবর্ষের ঐতিহ্য ধুঁকছে অব্যবস্থাপনায়: হোসেনপুর সরকারি পাইল্ট স্কুলের সোনালি দিন কি অতীত?

এরই প্রতিবাদে আজ রোববার (১৯ এপ্রিল) সকালে মসজিদ কমিটি ও গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আব্দুর রাজ্জাক গ্রুপ ও আলতাফ হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মসজিদ কমিটির পক্ষের ইদ্রিস হোসেন, ইলিয়াস হোসেন, জাফর হোসেন, লিপি খাতুন, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন ও সুলতানসহ একাধিক ব্যক্তি আহত হন। অপরদিকে এনামুল হক, নাজমুল হোসেন, আব্দুল মজিদ ও আব্দুস সালামসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী,