Dhaka ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী ঝড় ও শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কৃষি অফিসার সহায়তার আশ্বাস ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে আগুন মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক কারবারির যাবজ্জীবন

আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টস্থ সড়কে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০ (নয়শত) গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব-১২ এর ডিএডি মো. আমজাদ আলী বাদী মামলাটি দায়ের করে। আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান বলেন, আজকে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮ এর ৩৬ (১) এর টেবিলের ৮ (গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুনঃ  লালপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পুলিশ পরিচয়ে অর্থ দাবির অভিযোগে আটক-৩
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক কারবারির যাবজ্জীবন

আপডেটের সময়: ০৪:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ​ফটিকছড়িতে উম্মুল আশেকীন হযরত মুনাওয়ারা বেগম (রা.)'র বেছাল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টস্থ সড়কে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০ (নয়শত) গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব-১২ এর ডিএডি মো. আমজাদ আলী বাদী মামলাটি দায়ের করে। আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান বলেন, আজকে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮ এর ৩৬ (১) এর টেবিলের ৮ (গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু