
মোহাম্মদ ইয়াসিন,সাভার: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালন উপলক্ষে সাভারে জনসচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে আয়োজিত এ রোড শোটি বিআরটিএর সাভার সাব-অফিসের সামনে থেকে শুরু হয়ে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। রোড শোতে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি.) মোবারক হোসেন। এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার শাখার প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার পরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া রোড শোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণের পাশাপাশি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রতিবেদকের নাম 



















