Dhaka ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের প্রবাসী যুবক নিহত

জাহাঙ্গীর আলম উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইলটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের প্রবাসী যুবক নায়ক সুমন সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (৯ মে) বিকেলে দক্ষিণ আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।নিহত নায়ক সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকার মইজুদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন। সেখানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  লালমোহনে খাল খননের মাটি রাস্তায়

স্বজনরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষে গাড়িতে করে ফিরছিলেন সুমন। এসময় একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। পরে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, সুমন ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী একজন মানুষ। পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে কঠোর পরিশ্রম করতেন তিনি।

আরও পড়ুনঃ  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান: গয়েশ্বর চন্দ্র রায়ের

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবার সূত্রে আরও জানা গেছে, নিহত সুমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  বন্ধ থেকে ৬ দিন পর আবার উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট
Tag :
জনপ্রিয় পোস্ট

কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের প্রবাসী যুবক নিহত

আপডেটের সময়: ০৫:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জাহাঙ্গীর আলম উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইলটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের প্রবাসী যুবক নায়ক সুমন সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (৯ মে) বিকেলে দক্ষিণ আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।নিহত নায়ক সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকার মইজুদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন। সেখানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  বন্ধ থেকে ৬ দিন পর আবার উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

স্বজনরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষে গাড়িতে করে ফিরছিলেন সুমন। এসময় একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। পরে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, সুমন ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী একজন মানুষ। পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে কঠোর পরিশ্রম করতেন তিনি।

আরও পড়ুনঃ  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান: গয়েশ্বর চন্দ্র রায়ের

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবার সূত্রে আরও জানা গেছে, নিহত সুমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শাশুড়ীর পরকীয়ার বলি হলেন পুত্রবধু