
বেনাপোল প্রতিনিধি: আল আমিন: যশোরের শার্শা উপজেলার নাভারণ উচ্চ বালিকা বিদ্যালয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিকের ওপর ন্যক্কারজনক ও অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪/৮/২০২৬ বিকাল ৫ টা) মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালনকালে হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধন থেকে হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা প্রভাষক মামুনুর রশিদ, মেহেদী হাসান জনি, কামাল হোসেন ও শফিউদ্দিনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবেদকের নাম 



















