Dhaka ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

সবুজের_আহ্বান

-মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

সবুজ গাছে ভরে উঠুক এ ধরার অঙ্গন,
প্রকৃতিরই স্নেহছায়ায় জুড়াক প্রাণ-মন।

গাছের ডালে পাখির কূজন জাগায় নতুন গান,
সবুজের ওই শীতল ছোঁয়ায় জুড়াক সবার প্রাণ।

​ধোঁয়া-ধূলির বিষাক্ত পথে বাড়ে যত ক্ষয়,
বৃক্ষরোপণ আশার আলো, সুখের বারতা বয়।

সবুজ বনানী রক্ষা করে নদী, খাল আর মাঠ,
শস্যের হাসি ছড়িয়ে পড়ে, জাগে সুখের প্রভাত।

গাছের বুকে সঞ্চয় থাকে নির্মল প্রাণবায়ু,
বৃক্ষ মোদের পরম বন্ধু, বাড়ায় সবার আয়ু।

​এসো সবাই হাতে হাত রেখে করি আজ পণ,
সবুজ রক্ষায় নিবেদিত হোক আমাদের মন।

​একটি চারা রোপণ করি ভালোবাসার তরে,
নতুন দিনের স্বপ্ন ফুটুক সবুজেরই ঘরে।
​
সবুজায়নের এই মিছিলে হোক সবার আহ্বান,
নিরাপদ এক পৃথিবী গড়ে গাই জীবনের গান।

শাহেদ বলে, প্রকৃতি বাঁচলে তবে বাঁচবে প্রাণ,
সবুজ দিয়ে সাজাই চলো মোদের এই জাহান।

Tag :
জনপ্রিয় পোস্ট

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

সবুজের_আহ্বান

আপডেটের সময়: ০৩:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

-মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

সবুজ গাছে ভরে উঠুক এ ধরার অঙ্গন,
প্রকৃতিরই স্নেহছায়ায় জুড়াক প্রাণ-মন।

গাছের ডালে পাখির কূজন জাগায় নতুন গান,
সবুজের ওই শীতল ছোঁয়ায় জুড়াক সবার প্রাণ।

​ধোঁয়া-ধূলির বিষাক্ত পথে বাড়ে যত ক্ষয়,
বৃক্ষরোপণ আশার আলো, সুখের বারতা বয়।

সবুজ বনানী রক্ষা করে নদী, খাল আর মাঠ,
শস্যের হাসি ছড়িয়ে পড়ে, জাগে সুখের প্রভাত।

গাছের বুকে সঞ্চয় থাকে নির্মল প্রাণবায়ু,
বৃক্ষ মোদের পরম বন্ধু, বাড়ায় সবার আয়ু।

​এসো সবাই হাতে হাত রেখে করি আজ পণ,
সবুজ রক্ষায় নিবেদিত হোক আমাদের মন।

​একটি চারা রোপণ করি ভালোবাসার তরে,
নতুন দিনের স্বপ্ন ফুটুক সবুজেরই ঘরে।
​
সবুজায়নের এই মিছিলে হোক সবার আহ্বান,
নিরাপদ এক পৃথিবী গড়ে গাই জীবনের গান।

শাহেদ বলে, প্রকৃতি বাঁচলে তবে বাঁচবে প্রাণ,
সবুজ দিয়ে সাজাই চলো মোদের এই জাহান।