Dhaka ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ রাসেল গাজীপুর: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে কালিয়াকৈরের মৌচাক যোগীর চালা এলাকায় অবস্থিত নবীরুন্নেসা পাবলিক স্কুল প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। শিক্ষক ও অভিভাবকরা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ  সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০২৫ ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর: ইউএনএইচসিআর

অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ফরহাদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়। উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের হোপলোন গার্মেন্টসের সামনে কে বা কারা ফরহাদ হোসেনকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  ​হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের পাশে এড. মাজহার
Tag :
জনপ্রিয় পোস্ট

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেটের সময়: ০৮:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মোঃ রাসেল গাজীপুর: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে কালিয়াকৈরের মৌচাক যোগীর চালা এলাকায় অবস্থিত নবীরুন্নেসা পাবলিক স্কুল প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। শিক্ষক ও অভিভাবকরা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ফরহাদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়। উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের হোপলোন গার্মেন্টসের সামনে কে বা কারা ফরহাদ হোসেনকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন