Dhaka ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে গাজীপুরে বিএনপির সমাবেশ ফরিদগঞ্জে নবাগত ইউএনও এর সাথে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত গাজীপুরে ট্রাকচাপায় পথচারী ও মাছ ব্যবসায়ী নিহত, মেয়ের বিয়ের আনন্দের ঘরে শোক গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৃত্যুর পরও দীর্ঘদিনের সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হলেন না স্ত্রী চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির ডাক টাঙ্গাইলে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ: পৌর উদ্যানে মহুয়ার চারা রোপণ করলেন জেলা প্রশাসক

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ সংসদ ভবন লেকে ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মাছ অবমুক্ত করেন। এ সময় স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে ২ কোটি দেন, সব সই করে দেবো: পিডিবির নির্বাহী প্রকৌশলী

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষকে মৎস্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে দেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আরও আগ্রহী হবে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ এবং ‘মাছে-ভাতে বাঙালি’-এই প্রত্যয় বাস্তবায়নে দেশের আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, সংসদ ভবন লেকে মোট ১ হাজার ২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মানুষ ইলিশ খায় নাকি ইলিশ মানুষ খায়
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

আপডেটের সময়: ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সংসদ ভবন লেকে ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মাছ অবমুক্ত করেন। এ সময় স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

আরও পড়ুনঃ  চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা