Dhaka ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু কুলাউড়ায় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী সিনহা ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নাগরপুরে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি লাভলু ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড: শিবগঞ্জে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কক্সবাজারের চকরিয়ায় র‌্যাব-১৫ এর অভিযান সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে আটোয়ারীতে স্থবির জনজীবন: চরম দুর্ভোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

সংসদ অধিবেশন শেষে কুলাউড়ায় ফিরেই স্টেশন রোডের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি শওকতুল ইসলাম

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি: জাতীয় সংসদের অধিবেশন শেষ করে কুলাউড়ায় ফিরেই উন্নয়ন কার্যক্রম তদারকিতে মাঠে নামলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম। আজ শনিবার (১৮ জুলাই) কুলাউড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ স্টেশন রোডের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এমপি শওকতুল ইসলাম নির্মাণকাজের অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং কোনো অবস্থাতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা যাবে না। তিনি আরও বলেন, কুলাউড়ার অবকাঠামোগত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে একটি আধুনিক ও টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলতে চলমান উন্নয়নকাজের মান নিশ্চিত করা হবে। স্থানীয়রা জানান, স্টেশন রোড কুলাউড়া শহরের অন্যতম ব্যস্ত সড়ক। উন্নয়নকাজ শেষ হলে যান চলাচল সহজ হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

আরও পড়ুনঃ  নগর বিএনপির সদস্য মুজিবুল হকের ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ

সংসদ অধিবেশন শেষে কুলাউড়ায় ফিরেই স্টেশন রোডের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি শওকতুল ইসলাম

আপডেটের সময়: ০৮:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি: জাতীয় সংসদের অধিবেশন শেষ করে কুলাউড়ায় ফিরেই উন্নয়ন কার্যক্রম তদারকিতে মাঠে নামলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম। আজ শনিবার (১৮ জুলাই) কুলাউড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ স্টেশন রোডের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এমপি শওকতুল ইসলাম নির্মাণকাজের অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং কোনো অবস্থাতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা যাবে না। তিনি আরও বলেন, কুলাউড়ার অবকাঠামোগত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে একটি আধুনিক ও টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলতে চলমান উন্নয়নকাজের মান নিশ্চিত করা হবে। স্থানীয়রা জানান, স্টেশন রোড কুলাউড়া শহরের অন্যতম ব্যস্ত সড়ক। উন্নয়নকাজ শেষ হলে যান চলাচল সহজ হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত