
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি আগামীকাল শুক্রবার তাঁর নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সফর করবেন। এ উপলক্ষে
বিকেল ৪টায়
সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের বাস্তবায়নাধীন ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এ সময় মাঝারদিয়া ইউনিয়নের ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন প্রতিমন্ত্রী।
এরপর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সালথা বাজার সংলগ্ন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি এরপর সন্ধ্যা ৬টায় ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সালথা ত্যাগ করবেন।
প্রতিবেদকের নাম 



















