Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী হ্যাকার রাকিব পুলিশের জালে আটক কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু লালপুরে ভূমি অফিস ও ইউপি কার্যালয়ে চুরি, খোয়া গেল দুই কম্পিউটার পিরোজপুরে বিছানায় গৃহবধূর মরদেহ, ঘরের মালামাল লুট সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি হিলিতে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ সরিষাবাড়িতে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

শিল্প কারখানায় মিটার চুরি ও চিরকুট লেখে অর্থ আদায় চক্রের ০২ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ ইয়াসিন, সাভার

ঢাকার আশে পাশে সহ সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানার বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নম্বর রেখে অভিনব কায়দায় টাকা আদায়কারী সংঘবদ্ধ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিইপিজেড ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (আইপি)-১। শনিবার (৩ অক্টোবর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া (পিপিএম)।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ঘোড়াপীর মাজার সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পাথরাইল গ্রামের কাইয়ুম আলীর ছেলে মোঃ সবুজ মিয়া ওরফে মিটার সবুজ (২৫) এবং একই থানার রেহাই পুকুরিয়া গ্রামের লিটন মোল্লার ছেলে মারুফ মোল্লা (৩৫)। পুলিশ জানায়, বিগত কয়েকমাস ধরে এই চক্রটি সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন কারখানার মিটার চুরি করে আসছিল। তারা মিটার চুরি করে তা ঘটনাস্থলের আশেপাশেই সুকৌশলে লুকিয়ে রাখত। এরপর মিটারের স্থানে পলিথিনে মোড়ানো একটি চিরকুটে বিকাশ নম্বর রেখে যেত তারা। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ ওই নম্বরে যোগাযোগ করলে দরকষাকষির মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে পুনরায় মিটার ফেরত দিত। গত ৫ আগস্ট ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত দি একমি ল্যাবরেটরিজ লিঃ- এর কারখানার পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনায় মামলা দায়ের হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে চক্রটিকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের সিগন্যাল পেয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে পালানোর চেষ্টাকালে রাস্তায় পড়ে গিয়ে দুই আসামি আহত হয়। তাদের আটকাতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দুইজন কর্মকর্তা আহত হন। পরে আসামিদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাগেরহাটে নিজ ঘরে মিললো সাবেক ইউপি সদস্যের লাশ

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সবুজ মিয়ার বিরুদ্ধে ৬টি এবং মারুফ মোল্লার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া শিল্প এলাকা থেকে এ পর্যন্ত ১৫০ থেকে ২০০টি এবং মারুফ মোল্লা ৬০ থেকে ৭০টি মিটার চুরির কথা স্বীকার করেছে।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চোরাই হেক্সিং মিটার, দুটি স্মার্টফোন এবং পালানোর কাজে ব্যবহৃত একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে এই চক্রটি একমি ল্যাবরেটরিজ, স্টারলিং লন্ড্রি, বার্জার পেইন্টস, পলমল গ্রুপ, ইফাদ অটোসসহ অন্তত ১৭টি নামিদামি শিল্প প্রতিষ্ঠানের মিটার চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তায় মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের পর সনদপত্র বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী হ্যাকার রাকিব পুলিশের জালে আটক

শিল্প কারখানায় মিটার চুরি ও চিরকুট লেখে অর্থ আদায় চক্রের ০২ সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন, সাভার

ঢাকার আশে পাশে সহ সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানার বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে বিকাশ নম্বর রেখে অভিনব কায়দায় টাকা আদায়কারী সংঘবদ্ধ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিইপিজেড ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (আইপি)-১। শনিবার (৩ অক্টোবর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া (পিপিএম)।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ঘোড়াপীর মাজার সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পাথরাইল গ্রামের কাইয়ুম আলীর ছেলে মোঃ সবুজ মিয়া ওরফে মিটার সবুজ (২৫) এবং একই থানার রেহাই পুকুরিয়া গ্রামের লিটন মোল্লার ছেলে মারুফ মোল্লা (৩৫)। পুলিশ জানায়, বিগত কয়েকমাস ধরে এই চক্রটি সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন কারখানার মিটার চুরি করে আসছিল। তারা মিটার চুরি করে তা ঘটনাস্থলের আশেপাশেই সুকৌশলে লুকিয়ে রাখত। এরপর মিটারের স্থানে পলিথিনে মোড়ানো একটি চিরকুটে বিকাশ নম্বর রেখে যেত তারা। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ ওই নম্বরে যোগাযোগ করলে দরকষাকষির মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে পুনরায় মিটার ফেরত দিত। গত ৫ আগস্ট ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত দি একমি ল্যাবরেটরিজ লিঃ- এর কারখানার পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনায় মামলা দায়ের হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে চক্রটিকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের সিগন্যাল পেয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুতবেগে পালানোর চেষ্টাকালে রাস্তায় পড়ে গিয়ে দুই আসামি আহত হয়। তাদের আটকাতে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দুইজন কর্মকর্তা আহত হন। পরে আসামিদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতাল এখন নিজেই যেন ব্যাধিগ্রস্ত

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সবুজ মিয়ার বিরুদ্ধে ৬টি এবং মারুফ মোল্লার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়াও পুলিশের জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া শিল্প এলাকা থেকে এ পর্যন্ত ১৫০ থেকে ২০০টি এবং মারুফ মোল্লা ৬০ থেকে ৭০টি মিটার চুরির কথা স্বীকার করেছে।

আরও পড়ুনঃ  মোহনপুরের ধুরইলে পালশা দক্ষিণপাড়া রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চোরাই হেক্সিং মিটার, দুটি স্মার্টফোন এবং পালানোর কাজে ব্যবহৃত একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে এই চক্রটি একমি ল্যাবরেটরিজ, স্টারলিং লন্ড্রি, বার্জার পেইন্টস, পলমল গ্রুপ, ইফাদ অটোসসহ অন্তত ১৭টি নামিদামি শিল্প প্রতিষ্ঠানের মিটার চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  বাসযোগ্য ও টেকসই নগর গড়তে এডিবির প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সঙ্গে সভা